Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগের কার্যদিবস বৃহস্পতিবার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ১০ টাকা আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডসের ৭.৯৭ শতাংশ, আরামিট লিমিটেডের ৭.৬৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসে ৭.২১ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.৩০ শতাংশ, এমবি ফার্মার ৪.০৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.৯৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৭৪ শতাংশ, সিনোবাংলার ৩.০৬ শতাংশ এবং বিডি অটোকারের ২.৯৩ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play