Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টির বা ২.২৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৯.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ১.০২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচের ০.৯৪ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ০.৮৩ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ০.৩০ শতাংশ, বার্জার পেইন্টস বাংলাদেশের ০.১৯ শতাংশ, ন্যাশনাল টি‘র ০.১৭ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পসের ০.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play