Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টির বা ১৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইনটেক লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইনটেক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনটেক লিমিটেড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ৯.৭৪ শতাংশ, সোনালী আঁশ ৮.০৪ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫০ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৬.৭৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৮৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৫০ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.২২ শতাংশ, এএমসিএল প্রাণের ৩.৭৭ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের ২.৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play