Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর বৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রবিবার (৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়াদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play