Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৭.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯১.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.১০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইলক্রাফ্ট লিমিটেডের ৯.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৬৬ শতাংশ, নর্দান জুটের ৯.২৪ শতাংশ, এপেক্স ফুডের ৮.১৭ শতাংশ, বিডি অটোকারসের ৭.৭৩ শতাংশ, বঙ্গজ লি: ৬.৬৮ শতাংশ, দেশ গার্মেন্টস ৫.৬৮ শতাংশ, সোনালী আঁশের ৫.০৯ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৫.০১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play