Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে আইটি কনসালট্যান্টস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২১.১১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালট্যান্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালট্যান্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইটি কনসালট্যান্টসের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্স লি. ৯.৯৪ শতাংশ, জেমিনি সি ফুড লি. ৮.৭৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোং লি. ৮.৭২ শতাংশ, ইনটেক লি. ৭.৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৬.৬৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৫.৭৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস লি. ৫.৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি. ৫.১৫ শতাংশ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৪.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play