Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৩৪ বারে ৩ লাখ ৯০ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন করে।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৭.০২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ কোম্পানিটির ২৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ কমেছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং,সোনালী আঁশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, আরডি ফুড, বিডিকম অনলাইন, আরএসআরএম স্টিল ও আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play