Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে সেন্ট্রাল ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৭৫ বারে ২৭ লাখ ৩১ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন করে।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা বা ৯.১৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৫ টাকা ২০ পয়সা লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন,সী পার্ল বীচ, ইন্দো-বাংলা ফার্মা, বসুন্ধরা পেপার, ওরিয়ন ইনফিউশন, জেএমআই হসপিটাল ও আমরা টেকনোলজি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play