Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪৯ বারে ৭ লাখ ৭৯ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২০ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play