Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স ফুডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ২ লাখ ৪৭ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন করে।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ১০ পয়সা বা ৮.৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৫০ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। আজ কোম্পানিটির ১২ টাকা ৫০ পয়সা বা ৫.২৪ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, কে অ্যান্ড কিউ, পেপার প্রসেসিং, এডিএন টেলিকম ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play