Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৯ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৬৭ টাকা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১২১ বারে ২ লাখ ৪৬ হাজার ৯২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫১ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৪ পয়সা বা ৬.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৩.৯৫ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, সোনালী আঁশ, শাহজালাল ইসলামী ব্যাংক, মুন্নু সিরমিকস, বিডিকম অনলাইন, আমরা টেকনোলজি ও বাটা সু লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play