Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে নর্দার্ন জুট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪০০ বারে ২৭ হাজার ৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪০ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৯৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির ২ টাকা ৪০ পয়সা বা ৫.৪৮ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ,কে অ্যান্ড কিউ, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, জেমিনী সী ফুড, শমরিতা হসপিটাল ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play