Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৩২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪১৮ বারে ১১ লাখ ৫৮ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯২ টাকা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল, কোহিনুর কেমিক্যাল, তমিজ উদ্দিন টেক্সটাইল, এসিআই ফরমুলেশন, বিডি থাই ফুড, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play