Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৯ বারে ৩৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৬.১৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১২ টাকা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির ৫ টাকা ৪০ পয়সা বা ৩ টাকা ৫০ শতাংশ বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, আজিজ পাইপস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play