Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২৪৫ বারে ১৩ লাখ ৭৭ হাজার ৫২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪৫ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরডি ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৫.৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৪ পয়সা বা ৫.৮৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বেঙ্গল উইন্ডসোর, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play