Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে বিজিআইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩৭ বারে ১ লাখ ৬৮ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই হসপিটাল, সমতা লেদার কমপ্লেক্স, নাভানা ফার্মা, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play