Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে বীচ হ্যাচারি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৯৬ বারে ২৮ লাখ ২৩ হাজার ৩১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা ৬.৮৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৮০ পয়সা বা ৬.৫৮ শতাংশ।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, বিডি থাই ফুড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন ও জেমিনি সী ফুড লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play