Skip to content
Latest stories

Stock news

দর বাড়ার শীর্ষে আমরা নেটওয়ার্কস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা টেনওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৮.১৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ১৩৫ বারে ১৯ লাখ ৪ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৭.৮৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৫০ পয়সা বা ৭.২৫ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজি, জেনেক্স ইনফোসিস,ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play