Skip to content
Latest stories

Stock news

দৌড় থেমেছে ওরিয়ন ফার্মার

অবশেষে লাগামহীন মূল্য বৃদ্বির দৌড় থেমেছে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর কমে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার কোম্পানিটি সর্বশেষ ১৩৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৩২০ টাকা।LankaBangla securites single pageপ্রসঙ্গত, ওরিয়ন ফার্মার শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে মাত্র ৪ কর্মদিবস শেয়ারটির দরপতন হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৭০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে শোকজ করে।জেএমআই হসপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।শাহজিবাজার পাওয়ার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার মিলস, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play