Stock news
ডমিনেজ স্টিলের পর্ষদ সভা ২১ নভেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ নভেম্বর বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।কোম্পানিটি আগের বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাশ দিয়েছিল।