ডিভিডেন্ড ঘোষণা করবে প্রিমিয়ার সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ডিভিডেন্ড ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৩ ফেব্রুয়ারী, বিকাল ৩ টায় এবং ৪ টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।