Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।বৃহস্পতিবার ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে ডিএসইতে আগের দিন থেকে এদিন ২৪ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে।বৃহস্পতিবার ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৮২ পয়েন্টে। এদিন সিএসইতে ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বৃহস্পতিবার সিএসইতে ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play