Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন দুই বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা এই বন্ডের লেনদেন বুধবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।নতুন ট্রেজারি বন্ডটির নাম হলো- ‘2Y BGTB 05/03/2025’, লেনদেন কোড- ‘TB2Y0325’ এবং কোম্পানি কোড- ‘88496’।‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৫ সালের ৫ মার্চ শেষ হবে।বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৫৫৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ৮.০৩ শতাংশ হারে বছরে দুইবার কুপন প্রদান করবে।এর আগে, গত বছরের ৩ নভেম্বর ডিএসইতে ‘2Y BGTB 06/10/2024’ নামের বন্ডটি লেনদেন শুরু করে। বন্ডটির লেনদেন কোড ছিল- ‘TB2Y1024’।তার আগে ওই বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ‘10Y BGTB 20/01/2026’ নামের এ বন্ডটি পরীক্ষামূলকভাবে লেনদেন হয়েছে। বন্ডটির টেডিং কোড- ‘T10Y0126’।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play