Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে মূল্যসূচকে পতন, লেনদেনে উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৪ এপ্রিল) সব ধরনের সূচকে পতন হয়েছে। এছাড়া অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে। তবে এদিন আর্থিক লেনদেন ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৬৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭০ কোটি ২০ লাখ টাকার বা ১২ শতাংশ।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০৯.৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৬৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২২০৩.০৮ পয়েন্টে এবং ১৩৪৬ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮টির এবং কমেছে ৬৮টির। আর শেয়ার দর পরিবর্তন হয়নি ২০২টির।এদিন ডিএসইতে জেমিনি সী ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেনের শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেমিনি সী ফুডের ৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কে ৩৭ কোটি ৪১ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ে ৩৪ কোটি ৬৬ লাখ টাকা, আল-হাজ্ব টেক্সটাইলে ২৬ কোটি ৭৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসে ২৪ কোটি ৩১ লাখ টাকা, বিএসসিতে ২২ কোটি ৬৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসে ২০ কোটি ৩৯ লাখ টাকা, ইউনিক হোটেলে ১৭ কোটি ২৭ লাখ টাকা, রূপালি লাইফে ১৬ কোটি ৪১ লাখ টাকা এবং এডিএন টেলিকমে ১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩০৫.৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা শেয়ার। যার পরিমাণ আগের কার্যদিবস ছিল ১১ কোটি ৮৪ লাখ টাকা।এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮টির, কমেছে ৪৬টির এবং পরিবর্তন হয়নি ৫০টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play