Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে লেনদেন কমেছে ৪৮.১৩%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮.১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৮০২ কোটি ২৮ লাখ ৯২ হাজার ১৭৭ টাকার বা ৪৮.১৩ শতাংশ লেনদেন কমেছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে নেমেছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির। আর ২৬৫টির দাম ছিল অপরিবর্তিত।এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৭৬ কোটি ০৩ লাখ ১৯ হাজার টাকা বা দশমিক ৫৮ শতাংশ।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫৫৬ কোটি ০২ লাখ ২৯ হাজার ৭৮৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ০৭৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১১ টাকায়

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play