Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৮০০ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে দুই হাজার ৮০০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকার বা ২৭ দশমিক ৭৪ শতাংশ লেনদেন কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ‘ডিএসই এক্ ‘ সপ্তাহের ব্যবধানে ৫১ দশমিক ১১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫১২ পয়েন্টে।বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ এক সপ্তাহে ৩৫ দশমিক ২৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে অবস্থান করছে ২ হাজার ৩৩০ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১৭ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৭৩টির। আর ১৫২টির দাম ছিল অপরিবর্তিত।সার্বিক বাজারে দরপতন থাকায় বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪২ টাকা বা দশমিক ৫৪ শতাংশ।সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play