Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২.৭৪%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২.৭৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ২৭ কোটি ৪৬ লাখ ৯ হাজার টাকার বা ৪২.৭৪ শতাংশ লেনদেন বেড়েছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়ে ২ ২ হাজার ৩৬৫ পয়েন্টে উঠেছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়েছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির। আর ১৩৪টির দাম ছিল অপরিবর্তিত।সার্বিক বাজারে উত্থান থাকায় বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার ১২৬ টাকা বা দশমিক ৫০ শতাংশ।সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৯২১ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play