Skip to content
Latest stories

Stock news

ডিএসইর সতর্ক বার্তার জালে প্রগতি লাইফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানিটির কর্তৃপক্ষ মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনে করেছে, বিনা কারণে কোম্পানিটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। যে কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, গেলো সপ্তাহে ডিএসইর সতর্ক বাতার জালে পড়া কোম্পানিটি হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০১ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইসে ৬৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আর গত ০৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ টাকা ৮০ পয়সা বা ৪৩.৫০ শতাংশ।এই অস্বাভাবিক শেয়ারদর বাড়ার কারণে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে ডিএসই কর্তৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play