Skip to content
Latest stories

Stock news

ডিএসইর লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুতেই বিপর্যয়ে পড়ার কারণে যথা সময়ে লেনদেন শুরু হতে পারেনি। সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় লেনদেন শুরু। যা চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন ৫ মিনিট বা ২টা ৩৫ মিনিট পর্যন্ত ।সার্ভার ত্রুটি নয় সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ ছিল বলে ডিএসই সূত্র জানিয়েছে।ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লেনদেন বন্ধ থাকার জন্য কোন প্রযুক্তিগত ত্রুটি নেই। ডিএসইর মার্কেট অপরেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের উপর সার্কিট ব্রেকার আরোপের ফলে মার্কেট বন্ধ রাখা হয়ে। এই ভুল সংশোধনের করে মার্কেট সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১১টায় মার্কেট চালু করা হয়। যা দুপুর ২ টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play