Skip to content
Latest stories

Stock news

ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকহোল্ডার ব্রোকারেজ প্রতিষ্ঠানের একজন করে অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ২৭৬) তাদের অনুমোদিত প্রতিনিধি এস. এম. ফেরদৌস হোসেনের দায়িত্ব প্রত্যাহার করেছে।অন্যদিকে, টোবাররাক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১৭২) তাদের অনুমোদিত প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের দায়িত্ব প্রত্যাহার করেছে।ডিএসইর পৃথক দুই ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play