Skip to content
Latest stories

Stock news

ডিএসইর চার কর্মকর্তাকে অব্যহতি দিলো ভারপ্রাপ্ত এমডি

বিতর্কের পিছু ছাড়ছেনা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। সম্প্রতি কয়েকটি কোম্পানির আর্থিক প্রতিবেদন সংক্রান্ত ভুল তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে পরে বিষয়টি সংশোধন করা হয়েছে। এর পেছনে কারসাজি চক্রের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। এছাড়াও সম্প্রতি একটি কোম্পানি নিয়ম লঙ্ঘন করে বোনাস শেয়ার ঘোষণা করলেও ডিএসইর মার্কেট অপারেশন বিভাগ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেনি।এই বিষয়টি নিয়ে সর্বশেষ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাওয়া হয়েছে। এই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা শোকজ করার নির্দেশও দেওয়া হয়েছে। কেন কোন ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি, সেই জন্য খোব প্রকাশ করছে পরিচালনা পর্ষদ। এরই প্রেক্ষিতে চার কর্মকর্তা অব্যহতি দিয়েছে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো সাইফুর রহমান মজুমদার।অব্যহতি দেওয়া চার কর্মকর্তা হলেন মার্কেট অপারেশন বিভাগের প্রধানের দায়িত্ব থাকা এজিএম মোহাম্মদ রনি ইসলাম। একই বিভাগের কামরুজ্জামান,হুমায়ুন কবির ও রাকিবুর রহমানকে।এজিএম মোহাম্মদ রনি ইসলামের পরিবর্তে এই বিভাগের প্রধান করা হয়েছে এজিএম মো: জলিলুর রহমানকে। নতুনকরে এ বিভাগে আরও সংযুক্ত করা হয়েছে প্রোডাক্ট ম্যানেজম্যান্ট বিভাগে দায়িত্ব পালন করা ফয়সাল আব্দুল্লাহকে, সিএসডি বিভাগের সাজ্জাদ হোসাইনকে এবং ইন্টার্নাল অডিটের ইয়াসিন মিন্টু।এছাড়া, এইচআর বিভাগের মাহমুদা আক্তারকে বদলি করা হয়েছে ইন্টার্নাল অডিট বিভাগে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play