Skip to content
Latest stories

Stock news

ডিএসইর ৫৭ শতাংশ লেনদেন তিন খাতের দখলে, নেতৃত্বে বিমা

আজ বুধবার সূচকের সামান্য উত্থানে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ২.০৯ পয়েন্ট। আজ সূচক বৃদ্ধির তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে বেশি। আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৫ কোটি টাকার বেশি। এই উত্থানের বাজারে লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে বিমা খাত।ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাত পেছনে পড়ে থাকলেও অন্যতম বৃহৎ খাত হিসেবে পরিচিত বিমা খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে হাঁটছে। অর্থাৎ আজও উত্থানের দিনে লেনদেন বৃদ্ধির নেতৃত্বে বিমা খাত।আজ বিমা খাতে মোট লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৭৯ লাখ টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২৬.৯৮ শতাংশ। আর এককভাবে জীবন বিমা খাতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৬.৩৪ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ২০.৮৭ শতাংশ।তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ৮.৫০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play