Skip to content
Latest stories

Stock news

ঢাকা ইন্স্যুরেন্সের ঋণমান ‘ডাবল এ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সদ্যসমাপ্ত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ঢাকা ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৬ লাখ টাকা বা ১৭ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৮ পয়সা।অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ২১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ২৬ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া যা দাঁড়ায় ২২ টাকা ৬৩ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৩১ টাকা ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play