Skip to content
Latest stories

Stock news

ঢাকা ব্যাংকের পারপেচুয়াল বন্ডের আবেদন শুরু ৮ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আবেদন ৮ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে। এ বন্ডে ১৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪১তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও অবশিষ্ট ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিযোগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে এ বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি টাকা ও ৫ হাজার টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। আর ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play