Skip to content
Latest stories

Stock news

ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু রোববার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হতে যাচ্ছে আগামী রোববার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত এ বন্ডের সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪১তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট কনভার্টিবল, ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও অবশিষ্ট ২০ কোটি টাকা পারলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে এ বন্ড ইস্যু করা হবে।বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play