Skip to content
Latest stories

Stock news

দেশের অর্থনীতি চালায় মুদ্রাবাজার ও শেয়ারবাজার’

মুদ্রাবাজার ও শেয়ারবাজার দেশের অর্থনীতি চালায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।রোববার (২০ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে বসুন্ধরার এজিবি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।daraz-300x300বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের অর্থনীতিকে মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট এগিয়ে নিয়েছে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রেখেছেন। তবে অর্থনীতিতে যদি পণ্য সঠিকভাবে হ্যান্ডেল করা না যায়, মুদ্রাবাজার ও শেয়ারবাজারের সঙ্গে একই লাইনে না থাকে তখন সেখানে মিসিং লিংক তৈরী হয়। কমোডিটি মার্কেটের অভাব আমাদের বহুদিন যাবত রয়ে গেছে।অধ্যাপক শিবলী রুবাইয়াত বলেন, একদিকে আমদানি-রপ্তানি অন্যদিকে মুদ্রাবাজার ও শেয়ারবাজার দেশের অর্থনীতি চালায়। এই খাতুনগঞ্জে যে একটি কমোডিটিজ এক্সচেঞ্জ দরকার তা বিএসইসি অনেকদিন ধরেই অনুভব করেছে। আমরা চিন্তা করেছি সিএসই স্ট্র্যাটেজিক ওয়েতে ভালো পার্টনার নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কমোডিটি এক্সচেঞ্জের ব্যবসা করবে।তিনি বলেন, আমরা যদি মান-ওজন এবং আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যের সমন্বয় রেখে পণ্য বেচাকেনা করতে পারি, তাহলে আমরা মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে আমরা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি, ক্রয়-বিক্রয়ের সময় সম্পর্কে জানতে পারবো।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play