Skip to content
Latest stories

Stock news

দেশ ও প্রতিষ্ঠানের কথা চিন্তা করে গাইডলাইন দিতে হবে —ড. শেখ শামসুদ্দিন আহমেদ

দেশ ও প্রতিষ্ঠানের কথা চিন্তা করে গাইডলাইন তৈরি করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, পুঁজিবাজারের জন্য গাইডলাইন খুব প্রয়োজনীয় বিষয়, কিন্তু গাইডলাইন যেন এমন না হয় যে, দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ে যায়। আমাদের গাইডলাইনটি দেশের প্রেক্ষাপট চিন্তা করেই বানাতে হবে। যেন তা দেশের অগ্রগতিকে রুদ্ধ না করতে পারে। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক নুরুল ফজল বুলবুল। আর বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, একজনকে বাদ দিয়ে বা কাউকে বাদ দিয়ে বা কিছু মানুষকে বাদ দিয়ে কখনই অর্থনীতি টেকসই হবে না। আমাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনার কথা ভাবতে হবে টেকসই অর্থনীতির জন্য। দেশের সব প্রান্তে এখন ইন্টারনেট ও বিদ্যুৎ আছে, এগুলোকে ব্যবহারের মাধ্যমে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করেই আমাদের টেকসই অর্থনীতির কথা চিন্তা করতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরহাদ আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ তারেক। এ প্রবন্ধের ওপর আলোচনায় সভাপতিত্ব করেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী। আলোচনায় অংশ নেন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং লংকাবাংলা গ্রুপ ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play