Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২২০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২২০ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (৫ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে।শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২১ পয়েন্টে।এই সময়ের মধ্যে মোট ২২০ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩৪টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play