Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ২৬৮ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৬৮ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (২ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়েছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৭ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ পয়েন্টে।এই সময়ের মধ্যে মোট ২৬৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৩টির, কমেছে ৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play