Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ১১৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‍মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১১৪ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। সেই সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।আর ডিএস-৩০ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৪ পয়েন্টে।এই সময়ের মধ্যে মোট ১১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৫২টির, কমেছে ৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play