Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১০০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। তবে লেনদেন শুরুর দেড় ঘণ্টায় টাকার অংশে লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯১ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ২৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৩ ও ২১৯২ পয়েন্টে।এসময় ডিএসইতে ১০২ কোটি ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play