Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ৪৪৩ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৮ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, দর কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৭৫ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, দর কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play