Skip to content
Latest stories

Stock news

দেড় ঘন্টায় লেনদেন ২৭০ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৭০ কোটি টাকা।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫০ ও ২২০৮ পয়েন্টেএদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টির,কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ারের।এসময় ডিএসইতে ২৭০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play