Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ২৩৭ কোটি টাকা ছাড়াল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২৩৭ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৭ই মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ০ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে।শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিব ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৪ পয়েন্টে।এই সময়ের মধ্যে মোট ২৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ার দর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play