Skip to content
Latest stories

Stock news

দেড় ঘন্টায় লেনদেন ১৫০ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১৫০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, বুধবার (২৯ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৪৮ ও ২২১৪ পয়েন্টেএদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির,কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪২টি কোম্পানির শেয়ারের।এসময় ডিএসইতে ১৫০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play