Skip to content
Latest stories

Stock news

দেড় ঘন্টায় লেনদেন ১৩০ কোটি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১৩০ কোটি টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৩ ও ২২২২ পয়েন্টে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭ টির,কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ারের। এসময় ডিএসইতে ১৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play