Skip to content
Latest stories

Stock news

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২৫০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ২৫০ কোটি টাকার বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, রোববার (১৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএস৩০’ সূচক ৩ পয়েন্ট করে বেড়ে যথাক্রমে ১৩৬০ ও ২২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।এসময় ডিএসইতে ২৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬০টির,কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টি কোম্পানির শেয়ারের।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play