দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দাবি পরিশোধ সক্ষমতার দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বল্পমেয়াদি রেটিং দেওয়া হয়েছে ‘এসটি-২’। উভয় রেটিংয়ের দৃষ্টিভঙ্গি স্থিতিশীল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির এই রেটিং ঘোষণা করেছে।কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।এসিআরএসএল-এর ঘোষণা অনুযায়ী, প্রভাতী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি দাবি পরিশোধ সক্ষমতার রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’। রেটিংয়ের সার্বিক দৃষ্টিভঙ্গি স্থিতিশীল।