Stock news
শেয়ারবাজারকে বহুমুখী করতে ৩,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
শেয়ারবাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের গতি বাড়ানোর লক্ষ্যে গত পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর অনুমোদিত এসব বন্ডের প্রধান উদ্দেশ্য হলো ইকুইটি বা শেয়ারের ওপর নির্ভরশীলতা কমিয়ে করপোরেট বন্ডের পরিধি বাড়ানো এবং সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও স্থির আয়ের বিকল্প ক্ষেত্র তৈরি করা।মানচিত্র দেখুন
অনুমোদিত বন্ডগুলোর তালিকায় অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি জিরো-কুপন গ্রিন বন্ড। পাশাপাশি ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি শক্তিশালী করতে অনুমোদিত হয়েছে সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড, ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড এবং ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড।