Skip to content
Latest stories

Stock news

চরম অস্থিরতার মধ্যেই সুদহার বাড়ালো যুক্তরাষ্ট্র

ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুটি ব্যাংক। ঝুঁকির মুখে আছে আরও বেশ কিছু ব্যাংক। এর মধ্যেই নতুন করে সুদহার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।বুধবার (২২ মার্চ) ফেডারেল রিজার্ভ সুদের হার ০.২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয়।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দাবি, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে। তবে যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে, আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্কতা দিয়েছে।বিশ্বব্যাপী জীবন ব্যয় ও দ্রব্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষে গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। তবে সুদহার বৃদ্ধির বিষয়টি ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করেছে। এ মাসেই সিলিকন ভ্যালি ও সিগনেচার নামে দুটি ব্যাংকে ধস নেমেছে শুধু এ কারণে।ব্যাংকগুলো যেসব বন্ড কিনে রেখেছে, সুদহার বৃদ্ধির কারণে সেসব বন্ডের দাম কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play